নুরুল আমিন এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

চট্টগ্রামের মিরসরাই উপজেলার ১১ নম্বর মঘাদিয়া ইউনিয়নে নুরুল আমিন এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) বিকেলে মঘাদিয়া নুরুল আবচার চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে ৩ নম্বর ওয়ার্ড বনাম ৬ নম্বর ওয়ার্ডের মধ্যকার উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়।

মঘাদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এম হেলাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মিরসরাইয়ের সংসদ সদস্য নুরুল আমিন। টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আলমগীর।

বিশেষ অতিথি ছিলেন মিরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল আউয়াল চৌধুরী, সাবেক ভাইস চেয়ারম্যান মাঈন উদ্দিন মাহমুদ, বেসরকারি কারা পরিদর্শক আমিনুল ইসলাম তৌহিদ, মঘাদিয়া জমিদারবাড়ির সন্তান মোস্তাক আহমেদ চৌধুরী শাম্মী, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মহিউদ্দিন বাদল, উপজেলা কৃষক দলের সভাপতি আশরাফ উদ্দিন, উপজেলা জাসাসের সভাপতি মেশকাত হোসেন চৌধুরী ও সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ।

এ ছাড়া উপস্থিত ছিলেন মঘাদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট এরফান উদ্দিন, সাবেক সদস্যসচিব মো. আলাউদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক যাকারিয়া মহিউদ্দিন, সাবেক যুগ্ম আহ্বায়ক রবিউল হোসেন ও ফেরদৌস কবির, ১৩ নম্বর মায়ানী ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক নুর হোসেন, মঘাদিয়া ইউনিয়ন বিএনপি নেতা সাইফুর রহমান ও খোরশেদ আলম, উপজেলা যুবদলের প্রধান সমন্বয়ক এসএম সুমন ও সমন্বয়ক হারুন রশিদ, মঘাদিয়া ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি বাবুল মিয়া, মঘাদিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আব্দুল কাইয়ুম, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন রুবেল, সহসভাপতি আমজাদ হোসেন জিহান, যুগ্ম সম্পাদক কাউসার বাবু ও মাঈন উদ্দিন টিপু, উপজেলা ক্রীড়া কমিটির আহ্বায়ক তরিকুর ইসলাম বাবু ও সদস্যসচিব নাঈম সরকার এবং মঘাদিয়া ইউনিয়ন ক্রীড়া কমিটির আহ্বায়ক তৌহিদ সাগর ও সদস্যসচিব আসিফ নূর খান প্রমুখ।