অনিবার্য কারণে ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের নির্ধারিত বিজি৩৩৯ ও বিজি৩৪০ ফ্লাইট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
শনিবার (১০ অক্টোবর) এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিমান।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, এসব ফ্লাইটের টিকিট বুকিং দেওয়া যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। বিমান কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যালোচনা করছে। ফ্লাইটগুলোর নতুন সময়সূচি বা পরবর্তী অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য
আগামীকাল (১১ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
আকস্মিক বিঘ্নের কারণে যাত্রী ও তাদের পরিবারের সদস্যদের অসুবিধা হওয়ায় আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে বিমান কর্তৃপক্ষ।
বলা হয়, ক্ষতিগ্রস্ত যাত্রীরা তাৎক্ষণিক সহায়তার জন্য বিমানের কল সেন্টারে যোগাযোগ করতে পারেন অথবা নিকটস্থ বিমানের বিক্রয় কার্যালয়ে যেতে পারেন।
এ বিষয়ে পরবর্তী তথ্য বিমানের আনুষ্ঠানিক ওয়েবসাইট ও যোগাযোগমাধ্যমেও জানানো হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।