দুর্গাপূজায় মুক্তা মজুমদারের ‘অসম সমীকরণ’

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে কণ্ঠশিল্পী মুক্তা মজুমদার শ্রোতাদের জন্য নিয়ে আসছেন নতুন গান ‘অসম সমীকরণ’। গানটির কথা ও সুর করেছেন অটামনাল মুন এবং এটি প্রযোজনা করেছেন লিংকন চৌধুরী। গানটি পূজা উৎসবে শ্রোতাদের মাঝে সাড়া ফেলবে বলে আশা করেছেন সংশ্লিষ্টরা।

স্টেজ শোতেও এখন সমান ব্যস্ত মুক্তা। ২০২৬ সালে লস অ্যাঞ্জেলেস অনুষ্ঠিত ‘ফোবানা’ সম্মেলনে তার পারফরম্যান্স প্রবাসীদের মাঝে প্রশংসিত হয়। সেই ধারাবাহিকতায় চলতি বছরের ডিসেম্বরে ফ্লোরিডায় অনুষ্ঠিতব্য ‘ওয়ার্ল্ড ফেস্টিভ্যাল ২০২৬’-এর মঞ্চেও গাইবেন এই শিল্পী। নতুন গান প্রকাশ ও আন্তর্জাতিক উৎসবের প্রস্তুতি নিয়ে উচ্ছ্বসিত মুক্তা মজুমদার তার ভক্তদের দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন এবং নতুন গানটি শোনার আহ্বান জানান।