সেপ্টেম্বরে ২৫৪ কোটি টাকার চোরাই পণ্য জব্দ

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গত সেপ্টেম্বর মাসে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে সর্বমোট ২৫৪ কোটি ২০ লাখ ৫৮ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করতে সক্ষম হয়েছে। গতকাল শনিবার বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জব্দকৃত চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে ৩ কেজি ৪৩৮ গ্রাম স্বর্ণ, ১৮ হাজার ৮৭২ পিস শাড়ি, ৩ হাজার ৮০৮টি থ্রিপিস/শার্টপিস/চাদর/কম্বল, ২ হাজার ৫২৮টি তৈরি পোশাক, ১ হাজার ৩১৮ মিটার থান কাপড়, ২ হাজার ৬৪৭টি ইমিটেশন গহনা, ৩ লাখ ৯ হাজার ২৪৬টি কসমেটিক্স সামগ্রী, ২০ লাখ ৮৭ হাজার ৮০৯ পিস আতশবাজি, ১ হাজার ৯১২ ঘনফুট কাঠ, ১ লাখ ৪০ হাজার ২১৭ কেজি কয়লা, ৫ হাজার ৩৬ ঘনফুট পাথর, ৩ হাজার ৬১১ কেজি চা পাতা, ৫ হাজার ৩৫ কেজি সুপারি, ৭১৩টি মোবাইল, ৬ হাজার ২৯৩ পিস মোবাইলের ডিসপ্লে, ৯ হাজার ৪০৭ পিস মোবাইলের যন্ত্রাংশ, ৫১ হাজার ৫৫০ পিস জিলেট ব্লেড, ১৩ হাজার ৪৩৫টি চশমা, ৪ লাখ ৩৩ হাজার ২৬০ প্যাকেট চকোলেট, ১৬৩ প্যাকেট বিভিন্ন প্রকার বীজ, ১ হাজার ৬০৫ কেজি বাংলাদেশি পাট, ৪৬ হাজার ৮১২ কেজি জিরা, ২০ হাজার ৫৭৮ কেজি রসুন, ৮ হাজার ৩৫৭ কেজি চিনি, ২০ হাজার ৩২৩ কেজি সার, ১৫ লাখ ৪০ হাজার ৮ পিস চিংড়ি মাছের পোনা, ৭৫ কেজি কারেন্ট জাল, ১ হাজার ৩৫৯ লিটার ভোজ্যতেল, ২ হাজার ৫২৮ পিস তৈরি পোশাক, ৮৯ হাজার ৬০০ পিস ইলেকট্র্রিক রেজিস্টান/চিকিৎসা সামগ্রী, ১ হাজার ৭৩ প্যাকেট কীটনাশক, ৭ লাখ ৩৩৯ পিস বিভিন্ন প্রকার ওষুুধ, ১৬টি কষ্টি/বেলে পাথর, ৬টি ট্রাক/কাভার্ডভ্যান, ৮টি পিকআপ, ৩টি প্রাইভেটকার/মাইক্রো, ১০৩টি সিএনজি/ইজিবাইক/অটোরিক্সা/ঠেলাগাড়ি, ৭৪টি মোটরসাইকেল এবং ৩১টি বাইসাইকেল/ভ্যান ও ৬৯টি নৌকা। 

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ২টি এমজি, ৩টি রাইফেল, ৬টি দেশি/বিদেশি পিস্তল, ২টি অন্যান্য অস্ত্র, ৩টি ম্যাগাজিন, ৬৪ রাউন্ড গোলাবারুদ, ৫২ কেজি বিস্ফোরক সালফার এবং ৪ কেজি অন্যান্য বিস্ফোরক দ্রব্য। এ ছাড়াও গত মাসে বিজিবি কর্তৃক বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। জব্দকৃত মাদক ও নেশাজাতীয় দ্রব্যের মধ্যে রয়েছে ৪৬ লাখ ৯৪ হাজার ৬০৫ পিস ইয়াবা ট্যাবলেট, ৫৮ গ্রাম হেরোইন, ১ হাজার ৪১৮ বোতল ফেনসিডিল, ১১ হাজার ৯২৫ বোতল বিদেশি মদ, ১৬৫.২৫ লিটার বাংলা মদ, ৭১৬ ক্যান বিয়ার, ১ হাজার ৭১৫ কেজি গাঁজা, ৪ হাজার ৯৮৯ বোতল এস্কাফ সিরাপ, ৮ হাজার ৫২৪ বোতল বিভিন্ন প্রকার সিরাপ, ২ হাজার ১৮ পিস অ্যানেগ্রা/স্যানেগ্রা ট্যাবলেট, ১ লাখ ৮৩ হাজার ৩৭০ প্যাকেট বিড়ি ও সিগারেট এবং ২ লাখ১৫ হাজার ৫৮৬টি বিভিন্ন প্রকার নেশাজাতীয় ট্যাবলেট।

সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ২১৮ জন চোরাচালানি এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ৫৮ জন বাংলাদেশি নাগরিক, ৭ ভারতীয় নাগরিক ও ২০১ মিয়ানমার নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।