আইসিবি চেয়ারম্যান সিইওর রূপায়ণ সিট উত্তরা পরিদর্শন

ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ এবং আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাজেদা খাতুন দেশের প্রথম প্রিমিয়াম মেগা গেটেড কমিউনিটি রূপায়ণ সিটি উত্তরা পরিদর্শন করেছেন। এ সময় তারা প্রকল্পটির পরিকল্পিত নগরায়ণ, নান্দনিক স্থাপত্য, সবুজ পরিবেশ ও আধুনিক কমিউনিটি ব্যবস্থাপনার প্রশংসা করেন।

গতকাল শনিবার রূপায়ণ সিটিতে তাদের ফুল দিয়ে স্বাগত জানান রূপায়ণ গ্রুপের কো-চেয়ারম্যান মাহির আলী খাঁন রাতুল। এ সময় উপস্থিত ছিলেন রূপায়ণ সিটি উত্তরার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব, রূপায়ণ গ্রুপের সিএফও মো. সাইফুল ইসলাম এবং রূপায়ণ গ্রুপের ডিরেক্টর মার্কেটিং অমিত চক্রবর্তী।

পরিদর্শনকালে আইসিবির চেয়ারম্যান আবু আহমেদ বলেন, রূপায়ণ সিটি উত্তরায় একটি পরিকল্পিত আবাসনব্যবস্থা গড়ে উঠেছে। এখানকার সবুজায়ন, উন্মুক্ত স্থান ও সামগ্রিক কমিউনিটি লিভিং ধারণা আধুনিক নগরব্যবস্থার প্রতিচ্ছবি। তিনি রূপায়ণ সিটি উত্তরায় আধুনিক সুযোগ-সুবিধার কথা উল্লেখ করে এর ভূয়সী প্রশংসা করেন।