মিরসরাই প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক দেশ রূপান্তরের প্রতিনিধি

চট্টগ্রামের মিরসরাই প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক দেশ রূপান্তরের মিরসরাই প্রতিনিধি আজমল হোসেন। মিরসরাইয়ে কর্মরত সাংবাদিকদের এ সংগঠনের কমিটিতে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকেরা দায়িত্ব পেয়েছেন।

কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক পূর্বকোণের আবু সাঈদ ভূঁইয়া। জ্যেষ্ঠ সহসভাপতি হয়েছেন মাসিক মিরসরাইয়ের সাইফুল হক সিরাজী ও দৈনিক মানবকণ্ঠের দিদারুল আলম। সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক নয়া দিগন্তের এম মাঈন উদ্দিন।

জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক হয়েছেন কালের কণ্ঠের এম আনোয়ার হোসেন। যুগ্ম সম্পাদক হয়েছেন সিভয়েজের ফিরোজ মাহমুদ ও একুশে টিভির ইকবাল হোসেন জীবন। প্রচার ও প্রকাশনা সম্পাদক হয়েছেন আজকের পত্রিকার সাফায়েত মেহেদী, কোষাধ্যক্ষ আরটিভির শিহাব উদ্দিন শিবলু এবং দপ্তর সম্পাদক দৈনিক তৃতীয় মাত্রার আক্তার হোসেন।

এছাড়া ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক হয়েছেন সময়ের কণ্ঠস্বরের জাবেদুল ইসলাম। কার্যনির্বাহী সদস্য হয়েছেন দৈনিক আমার দেশের নুরুল আলম, কালের কণ্ঠ মাল্টিমিডিয়ার এনায়েত হোসেন মিঠু, দৈনিক ইত্তেফাকের মোহাম্মদ ইউসুফ, ভোরের দর্পণের আশরাফ উদ্দিন ও কালবেলার আজিজ আজহার।

আজমল হোসেন দীর্ঘ এক যুগ ধরে সাংবাদিকতা পেশায় যুক্ত রয়েছেন। মিরসরাইয়ের আঞ্চলিক পত্রিকা চলমান মিরসরাইয়ের মাধ্যমে তাঁর সাংবাদিকতায় হাতেখড়ি। পরে তিনি দৈনিক আনন্দবাজার, দৈনিক জাগো প্রতিদিন ও দৈনিক আলোকিত সকাল পত্রিকায় মিরসরাই প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি দৈনিক দেশ রূপান্তরের মিরসরাই প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।