নারায়ণগঞ্জে বস্তাবন্দি কিশোরীর মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জ সদরের ফতুল্লার উত্তর ভূইগড় এলাকা থেকে  বস্তাবন্দি হাত-পা বাধা অজ্ঞাত পরিচয়ে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১১ অক্টোবর) সকাল ১১টায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে পরিত্যক্ত জায়গা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, লিংক রোডের পাশে বস্তাবন্দি অবস্থায় মরদেহ পড়ে থাকতে দেখে পথচারীরা থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ ১০০ শয্যা বিশিষ্ট জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠায়।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম জানান, নিহতের শরীরের বিভিন্নস্থানে আঘাতে চিহ্ন রয়েছে। নামও পরিচয় জানার চেষ্টা চলছে। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা হত্যার পর মরদেহ গুমের উদ্দেশ্যে বস্তাবন্দি করে মরদেহ এখানে ফেলে যায়। হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশের  অভিযান চলছে। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।