শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জ জেলার ২৪০টি পূজা মণ্ডপের প্রতিটির জন্য ১০ হাজার টাকা করে আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়েছে।
রবিবার (১১ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা পরিষদের সম্মেলন কক্ষে এই চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মাশফাকুট রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা রামানন্দ পাল। এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলার সভাপতি শংকর কুমার দে, সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন, সাবেক সভাপতি শংকর সাহা, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান জয়কে রায় চৌধুরী বাপ্পী, নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক অভয় কুমার রায়, মহানগর শাখার সদস্য সচিব ঋষিকেশ মণ্ডলসহ আরো অনেকে।
জেলা পরিষদের প্রশাসক মামুন মাহমুদ বলেন, প্রতিটি পূজামণ্ডপে নিরাপত্তা বলয় গড়ে তোলা হবে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি সেচ্ছাসেবক যারা থাকবেন তারা নিরাপদ দূরত্বে থাকবেন যাতে পূজার্থীদের কোন ধরনের অসুবিধা না হয়।