এ কী
যেন নিজের সাথে নিজেকে জুড়ে
দীর্ঘ একটি ট্রেন হয়ে
শহর ছেড়ে শহরে
চলছি—
আমি মানুষ ছিলাম!
ভেতরে মরুভূমি,
বাইরে বৃষ্টি।
মানুষ থেকে মানুষ-পরিবহন!
যেন কে কোথায় যাবে, যাবে না—
সব জানি।
বছর বছর শরীরের সাথে জুড়ে যায় নতুন বগি।
যেন ফ্রক-পরা ছোট্ট মেয়ে,
খেলার বয়সে খেলনা বিক্রেতা,
স্টেশনে স্টেশনে বড় হয়ে যায়।
কেউ তাকে ফুল দিয়ে কিনে নিতে চায়।
আমি দীর্ঘস্বরের হুইসেল।