প্রহেলিকারা স্বপ্নে আসে দ্রুত ত্বরণের ট্রেনের ন্যায়। চোখের ওপর দোলা লাগিয়ে পাপড়ি নাড়িয়ে চলে যায়। রেখে যাওয়া ধুকপুকে কাঁপতে থাকি, বাঁশের সাঁকো যেমন কাঁপে। ঝরনাপথ ধরতে স্থলের ঠোঁটে হৃৎপিণ্ড তুলে, ছাইচাঁপা বাক্য দোষসমেত ভিতরের কেউ গান ধরে—বাহিরের জনের সাথে। তাল মেলে না। রিক্ততায় যে পরজীবী—খেয়ে নিয়েছে ভিতরের অস্থিমজ্জাসহ সরস আগুন, তারও হয়তো চিহ্ন ছিল কোনো! হয়তো অভিমানের জলজ বাবলে রাখা ছিল গোপন অলীক চাবি