ফের একসঙ্গে মোশাররফ করিম ও নীলাঞ্জনা নীলা। ‘জামাই মানে যন্ত্র-না’ শিরোনামের এই নাটকটি রচনা করেছেন ইউসুফ আলী খোকন এবং পরিচালনা করেছেন সরদার রোকন। এরই মধ্যে নাটকটির শুটিং শেষ হয়েছে। শিগগিরই এটি একটি ইউটিউব চ্যানেলে প্রচার হবে। নির্মাতা সরদার রোকন বলেন, ‘মোশাররফ করিম বাংলাদেশের নাট্যাঙ্গনের একজন গুণী ও মেধাবী অভিনেতা। বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে তিনি নিজেকে জাত অভিনেতা হিসেবে প্রমাণ করেছেন। তার সঙ্গে কাজ করতে গিয়ে অভিনয়ের অনেক কিছু শেখার সুযোগ হয়। জামাই মানে যন্ত্র-না নাটকে নীলাঞ্জনা নীলাও চমৎকার অভিনয় করেছেন। নাটকটি নিয়ে আমি আশাবাদী।’
মোশাররফ করিম বলেন, ‘সরদার রোকন যত্ন নিয়ে নাটকটি নির্মাণের চেষ্টা করেছেন। গল্পটিও অন্য রকম। নীলাঞ্জনা নীলাও আগের চেয়ে ভালো অভিনয়ের চেষ্টা করেছেন।’ নীলাঞ্জনা নীলা বলেন, ‘শুরুর দিকে তার সঙ্গে অভিনয় করতে বেশ ভয় লাগত। এখন দিনের পর দিন তার সঙ্গে কাজ করাটা ভীষণ উপভোগ করি।