আগামী বছর রোজা আগামী ৮ ফেব্রুয়ারি শুরু হতে পারে বলে জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের ‘এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি’। সে হিসাব অনুযায়ী পবিত্র রমজান মাস শুরু হতে আর মাত্র চার মাস বাকি অর্থাৎ ১১৯ দিন। আর ঈদুল ফিতর ৯ বা ১০ মার্চ (বুধবার) হতে পারে। তবে চূড়ান্ত তারিখ নির্ভর করবে আকাশে চাঁদ দেখার ওপর।
শনিবার (১০ অক্টোবর) সংগঠনটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও আরব ইউনিয়ন ফর অ্যাস্ট্রোনমি অ্যান্ড স্পেস সায়েন্সেসের সদস্য ইব্রাহিম আল জারওয়ান এ তথ্য দিয়েছেন।
ইব্রাহিম আল জারওয়ান তথ্যানুযায়ী, ইসলামি হিজরি বর্ষপঞ্জির অন্যতম একটি প্রধান বৈশিষ্ট্য হল-বিশেষ কোনো যন্ত্রপাতি বা জ্যোতির্বিজ্ঞান সংক্রান্ত গণনা ছাড়াই এর অগ্রগতি বা পরিবর্তন পর্যবেক্ষণ করা সম্ভব। চাঁদের পরিবর্তন লক্ষ্য রেখে মানুষ চান্দ্র মাসের বিভিন্ন পর্যায় চিহ্নিত করতে পারে।
ইসলামিক ক্যালেন্ডার চন্দ্র বছরের ওপর ভিত্তি করে পরিচালিত হওয়ার কারণে প্রতি বছরই হিজরি বর্ষ পঞ্জিকা গ্রেগরিয়ান বা ইংরেজি ক্যালেন্ডারের চেয়ে ১০ থেকে ১১ দিন এগিয়ে আসে। এর ফলে প্রায় ৩৩ বছরের একটি পূর্ণ চক্রে হিজরি বর্ষের কারণে বছরের প্রতিটি ঋতুতেই রোজা রাখার সুযোগ পান বিশ্বজুড়ে মুসলিমরা।
সূত্র: গালফ নিউজ