সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর পবিত্র ওরস শরীফ অনুষ্ঠিত

বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ)’র পবিত্র ২৬ আশ্বিন বার্ষিক ওরশ শরীফ মাইজভাণ্ডার শরীফ শাহী ময়দানে   কেন্দ্রীয় মিলাদ কিয়াম ও মুনাজাতের মধ্যে দিয়ে সম্পন্ন হয়েছে। মাইজভাণ্ডার শরীফ গাউসিয়া হক মনজিল এর সাজ্জাদানশীন রাহবারে আলম হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (মঃ) পবিত্র এই ওরস শরীফ উপলক্ষে আগত আশেক ভক্ত জায়েরীণদের সাথে নিয়ে মিলাদ কিয়াম শেষে মুনাজাত পরিচালনা করেন। 

তিনি তার মুনাজাতে আল্লাহর দরবারে অগণিত শুকরিয়া আদায় করে ফরিয়াদ করে বলেন, “হুজুর গাউসুল আজম মাইজভাণ্ডারী(ক.)  বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী(ক.) কে নিজে নির্বাচন করে নিয়েছেন। যাকে জগতের বুকে চেরাগ হিসেবে প্রতিষ্ঠিত করে দিয়েছেন। অছিয়ে গাউসুল আজম মাইজভাণ্ডারী (ক.) যাকে নিজ অবস্থায় প্রতিষ্ঠিত করে দিয়েছেন ।”  

মহান ২৬ আশ্বিন বিশ্বঅলি শাহানশাহ হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (ক:) উরশ শরীফ উপলক্ষে মাইজভাণ্ডার শরীফ শাহী ময়দানে হযরত সৈয়দ আহাম্মদ উল্লাহ মাইজভাণ্ডারী ও গাউসুল আজম বিল বিরাসাত হযরত সৈয়দ গোলামুর রহমান মাইজভাণ্ডারী (ক.)’র মাজার শরীফকে সামনে নিয়ে অনুষ্ঠিত কেন্দ্রীয় মিলাদ কিয়াম ও মুনাজাত ও সামা মাহফিল এ ফটিকছড়ি উপজেলার  সংসদ সদস্য (এমপি) সরোয়ার আলমগীর ও মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্যদ এর সম্মানিত সভাপতি আলহাজ্ব রেজাউল আলী জসিম চৌধুরী, শাহান শাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্ট এর সম্মানিত সচিব এ ওয়াই এম ডি জাফর, ইঞ্জিনিয়ার আজিজুর রহমান, অধ্যাপক জসিম চৌধুরী-সহ কেন্দ্রীয় পর্যদ সদস্যবৃন্দ ও অগণিত আশেক ভক্ত জায়েরীণ উপস্থিত ছিলেন।

বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী কঃ কেবলা কাবার মহান ওরস মোবারককে পবিত্র ও বরকতময় উল্লেখ করে তিনি  এই পবিত্র দিনে হুজুর গাউসুল আজম মাইজভাণ্ডারী(কঃ)’র, গাউসুল আজম বিল বিরাসাত বাবা ভাণ্ডারী কিবলা আলমের, আমিনুল হক ফারায়েজ ওয়াসেল মাইজভাণ্ডারী (কঃ),অছিয়ে গাউসুল আজম এবং শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)  কেবলা কাবার ফয়েজ-বরকত-নজরে  করম সকলের জন্য মঞ্জুর করার জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ জানান। তিনি সকলের স্বচ্ছল- শান্তিময়-বরকতময় জীবনের জন্য আল্লাহর দরবারে আকুল ফরিয়াদ করেন।