ওটিটিতে নতুন সিনেমা ও সিরিজ

চলতি সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মগুলোতে মুক্তি পাচ্ছে নতুন সিনেমা, ওয়েব সিরিজ ও রিয়েলিটি শো। এই তালিকায় রয়েছে বলিউডের তারকাদের আড্ডার অনুষ্ঠান, রাজনৈতিক থ্রিলার, ডার্ক কমেডি ও প্রতিযোগিতামূলক রিয়েলিটি শো। নেটফ্লিক্স, জিওহটস্টার, প্রাইম ভিডিও ও লায়ন্সগেট প্লেতে দেখা যাবে নতুন এসব আয়োজন

‘দ্য ডিপ্লোম্যাট’-এর নতুন মৌসুম

১৫ অক্টোবর নেটফ্লিক্সে আসছে রাজনৈতিক থ্রিলার সিরিজ ‘দ্য ডিপ্লোম্যাট’-এর চতুর্থ মৌসুম। এতে মার্কিন রাষ্ট্রদূত কেট ওয়াইলারের চরিত্রে ফিরছেন কেরি রাসেল। কূটনীতি, ক্ষমতার দ্বন্দ্ব ও ব্যক্তিগত উচ্চাকাক্সক্ষাকে ঘিরে এগোবে কাহিনি। নতুন মৌসুমের আটটি পর্ব একসঙ্গে প্রকাশ হবে।

নেটফ্লিক্সে ‘দ্য স্টর্ম’

একই দিন নেটফ্লিক্সে মুক্তি পাওয়ার কথা সুইডিশ ডার্ক কমেডি ‘দ্য স্টর্ম’। জোসেফিনে বর্নেবুশ পরিচালিত ছবিটির গল্পে জন্মদিনের আয়োজন ঘিরে তৈরি হয় অপ্রত্যাশিত পরিস্থিতি। এতে অভিনয় করেছেন গুস্তাফ স্কারসগার্ড।

‘কফি উইথ করণ’ ফিরছে

১৪ অক্টোবর জিওহটস্টারে শুরু হচ্ছে করণ জোহরের জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ’-এর নবম মৌসুম। অনুষ্ঠানে তারকাদের ব্যক্তিজীবন, সম্পর্ক, ক্যারিয়ার ও আসন্ন কাজ নিয়ে থাকছে খোলামেলা আলোচনা।

হলিউডের সিনেমা

১৫ অক্টোবর প্রাইম ভিডিওতে মুক্তি পাচ্ছে ‘দ্য ট্রেইটার্স তেলুগু’। তেজা সাজ্জা সঞ্চালিত এই অনুষ্ঠানে ২০ জন প্রতিযোগীকে নিয়ে চলবে কৌশল, সন্দেহ ও বিশ্বাসের পরীক্ষা। ১৬ অক্টোবর জিওহটস্টারে আসছে ‘রোডিজ রিবার্থ’। একই দিনে লায়ন্সগেট প্লেতে মুক্তির তালিকায় রয়েছে ক্রিস ইভান্স, আনিয়া টেলর-জয় ও সালমা হায়েক অভিনীত থ্রিলার ‘স্যাক্রিফাইস’।