ডেঙ্গুতে আক্রান্ত লাখ ছাড়াল

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও চার জনের মৃত্যু হয়েছে। আর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২ হাজার ১৬৭ জন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত ১ লাখ ছাড়াল। গতকাল সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু-বিষয়ক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বরিশাল বিভাগে ২৪৩ জন, চট্টগ্রামে ২৮৭ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪৮৪ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৪০ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২৪৭ জন, খুলনায় ২৯৮ জন, ময়মনসিংহে ১০২ জন, রাজশাহীতে ২৫৩, রংপুরে ৯২ এবং সিলেটে ২১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে,  সব মিলিয়ে চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ৩০৭ জনের এবং আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ১ হাজার ৪৪৩ জনে।