নারায়ণগঞ্জে পরকীয়া সন্দেহে গৃহবধূকে গলাকেটে হত্যার অভিযোগ

নারায়ণগঞ্জের বন্দরের তিনগাঁও উত্তরপাড়া এলাকায় পরকীয়া সন্দেহ ও পারিবারিক কলহের জের ধরে সুফিয়া আক্তার নিশি নামে এক গৃহবধূকে তার স্বামী গলাকেটে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। তার স্বামীর নাম আব্দুল মান্নান মনির।

সোমবার দিনগত রাত চারটায় এঘটনা ঘটে। হত্যার পর স্বামী নিজেই জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এ ফোন দিয়ে পুলিশের কাছে হত্যাকাণ্ডের কথা স্বীকার করেন। 

জানা যায়, পরকীয়া সন্দেহ ও পারিবারিক কলহের জেরে স্বামী স্ত্রী মধ্যে প্রায় ঝগড়া হয়। রাতে তাদের দুইজনের মধ্যে কথা কাটাকাটি একপর্যায়ে স্ত্রী ঘুমিয়ে পড়লে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ ও গলাকেটে  হত্যা করে।

বন্দর থানার অফিসার ইনচার্জ জামাল উদ্দিন জানান,  পারিবারিক কলহে এ হত্যা। নিহত গৃহবধূ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত স্বামীকে আটক করা হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান তিনি।