ঠাকুরগাঁও-১

উপ-নির্বাচনে প্রতিবন্ধী ব্যক্তিদের অংশগ্রহণে মক ভোট কার্যক্রম

প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তিমূলক নির্বাচনী অংশগ্রহণ বৃদ্ধির লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে মক ভোটদান কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁও প্রেসক্লাবে আয়োজিত এই মক ভোটদান কার্যক্রম পরিদর্শন করেন উপজেলা সমাজ সেবা অফিসার সারোয়ার মুর্শিদ আহমেদ। 

এসময় উপস্থিত ছিলেন আইএফইএস বাংলাদেশের সিনিয়র প্রোগ্রাম অফিসার শাওনী ইমামসহ অন্যারা। 
সম্প্রীতি প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা আয়োজিত এই মক ভোটে জেলার ৫০জন প্রতিবন্ধী অংশ নেন। 

আয়োজকরা জানান,আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনে উপ-নির্বাচনে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের অংশগ্রহণ নিশ্চিত করতে প্রশিক্ষণ দেওয়া হয়।