এক ছাদের নিচে বৈশ্বিক ডিজাইনের সমাহার

বাংলাদেশের ইন্টেরিয়র ও নির্মাণ খাতের ক্রমবর্ধমান চাহিদা পূরণে আন্তর্জাতিক মানের ডিজাইন ও উপকরণভিত্তিক সেবা সম্প্রসারণ করেছে নাভা হোল্ডিংস। রাজধানীর আরিস্টো টাওয়ারে হ্যাকার এক্সপেরিয়েন্স সেন্টারের পুনঃউদ্বোধনের মধ্য দিয়ে প্রিমিয়াম কিচেনের পাশাপাশি ফ্লোরিং, আর্কিটেকচারাল সারফেস, ফার্নিচার ও কর্মক্ষেত্রের নকশাসহ বিভিন্ন আন্তর্জাতিক ব্র্যান্ডের পণ্য ও সমাধান নিয়ে এসেছে প্রতিষ্ঠানটি।

শ্রীলঙ্কার ফিনকো গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান নাভা হোল্ডিংসের পোর্টফোলিওতে রয়েছে হ্যাকার, শ’কনট্রাক্ট, জারফ্লোর, এগার, আলফা, ফার্মফিট ও ইউনিটাইল। রাজধানীর বীর উত্তম মীর শওকত সড়কে অবস্থিত লিড প্লাটিনাম-সার্টিফায়েড আরিস্টো টাওয়ারের তৃতীয় তলায় সেন্টারটি স্থাপন করা হয়েছে। এটি স্থপতি, ডিজাইনার, ডেভেলপার ও গ্রাহকদের জন্য সমন্বিত ডিজাইন প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।

ফিনকো হোল্ডিংসের ডেপুটি চেয়ারম্যান প্রিয়ানজিথ উইরাসুরিয়া বলেন, ‘সম্প্রসারিত পোর্টফোলিওর মাধ্যমে আমরা একটি প্রকল্পের বিভিন্ন প্রয়োজনের জন্য আরও সমন্বিত ও মানসম্পন্ন সমাধান দিতে পারছি।’

নতুন এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের বাজারে আন্তর্জাতিক মানের ডিজাইন ও নির্মাণসামগ্রী আরও সহজলভ্য করার লক্ষ্য নিয়েছে নাভা হোল্ডিংস।