টঙ্গীর চেরাগআলী এলাকায় সকালে ‘ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড’ নামের একটি ওষুধ উৎপাদন কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রন ফায়ার সির্ভিসের টঙ্গী, গাজীপুর, উত্তরাসহ আশপাশের ১০টি ইউনিট কাজ করছে। ঘটনাস্থলে আরও কয়েকটি ইউনিট যাচ্ছে।
বুধবার (১৪ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে বলে জানিয়েছে টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন অফিসার শাহিন আলম।
ফায়ার সার্ভিসের সূত্র জানায়, বুধবার সকাল সোয়া ১০টার দিকে টঙ্গীর চেরাগ আলী এলাকার ‘ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড নামের একটি ঔষধের কারখানায় আগুন লাগার খবর আসে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার তিনটি ও আশপাশের আরও দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রেনে কাজ করছে। পরবর্তীতে আরও কয়েকটি ইউনিট এসেছে।