চট্টগ্রামের বাঁশখালী বাণীগ্রাম সাধনপুর উচ্চ বিদ্যালয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা ও কুইজ প্রতিযোগিতা বুধবার (১৪ অক্টোবর) সকালে অনুষ্ঠিত হয়।
ইয়ং পাওয়ার ইন স্যোশাল অ্যাকশন (ইপসা)ও সেভ দ্য চিলড্রেনের এ আয়োজনে সহযোগিতায় ছিল উপজেলা প্রশাসন। এ আয়োজনের প্রতিপাদ্য ছিল ‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’।
এ উপলক্ষে আলোচনায় সভায় সংশ্লিষ্টরা জনান বাঁশখালী একটি দুর্যোগ প্রবন এলাকা। প্রতিটি দুর্যোগে এ এলাকার জনগণ নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়। তাই জনগণকে দুর্যোগ মোকাবেলায় সচেতন থাকতে হবে। বিগত কিছুদিন আগে বন্যায় বাঁশখালীতে যে ক্ষতি হয়েছে সেটা উল্লেখ করে সবাইকে সর্তক থেকে দুর্যোগ মোবাবেলার আহ্বান জানান ।
ইপসার প্রজেষ্ট অফিসার মাহিনুর আক্তারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বাঁশখালী বাণীগ্রাম সাধনপুর উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক একেএম মঈন উদ্দিন। বক্তব্য রাখেন উন্নয়নকর্মী কল্যাণ বড়ুয়া, শিক্ষক রুবেল কান্তি দে, ইপসার কর্মকর্তা মুহাম্মদ এনামুল হক, বেলায়েত হোসেন রায়হানসহ সংশ্লিষ্ট দায়িত্বশীলরা।
উল্লেখ বাঁশখালী বাণীগ্রাম সাধনপুর উচ্চ বিদ্যালয়ে দেশের প্রথম মেট ক্লাবের কার্যক্রম শুরু হয় এবং স্কুলের মাঠে অটোমেটিক ওয়েদার স্থাপন করা হয়েছে যা অচিরেই আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে বলে সুত্রে জানা যায়।