ময়মনসিংহের গৌরীপুর পৌরশহরের ষ্টেশন রোড নাকম এলাকায় প্রিয়া সিনেমা হলের মালিক নবী হোসেনের বাসায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগি পরিবারের সদস্যরা।
বুধবার (১৪ অক্টোবর) দুপুরে বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সুত্রপাত ঘটে। ফায়ার সার্ভিসের সদস্যরা ১ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
নবী হোসেনের ছেলে মাসুদ করিম জানান বাথরুমের বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুন দ্রুত বাসার অন্য রুমে ছড়িয়ে পড়ে। আগুনে সেমিপাকা আমাদের ৬টি রমের সম্পূর্ণ মালামাল নগদ অর্থ স্বর্ণালংকার জমির দলিল পত্র ব্যাংকের চেকবইসহ মূল্যবান জিনিস পত্র পুড়ে গেছে। অগ্নিকাণ্ডে আমাদের প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
গৌরীপুর ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর কবিরুল ইসলাম জানান খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। নবী হোসেন এর ১২টি রুমের মাঝে ৬ টি রুমের মালামালসহ সব কিছু পুড়ে গেছে। ৬ টিরুম আমরা রক্ষা করতে পেরেছি। ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে।