বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস চিকিৎসা শেষে দেশে ফিরেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত সহকারী মিজানুর রহমান সোহেল।
গত ১৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখে চিকিৎসার উদ্দেশ্যে ঢাকা ছাড়েন মির্জা আব্বাস। এ সময় তার সঙ্গে স্ত্রী আফরোজা আব্বাস ও ছেলে মির্জা ইয়াসির আব্বাস ছিলেন।
মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়। মির্জা আব্বাসের শারীরিক অবস্থার বিষয়ে তার ব্যক্তিগত সহকারী মিজানুর রহমান সোহেল দেশ রূপান্তরকে বলেন, ‘স্যার আগের চেয়ে অনেকটা ভালো আছেন।’