বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের নতুন সচিব নূরুন্নাহার চৌধুরী

পরিকল্পনা কমিশনের সদস্য ড. নূরুন্নাহার চৌধুরীকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব পদে নিয়োগ দিয়েছে সরকার।

বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। এতে ড. নূরুন্নাহার চৌধুরীকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। পরিকল্পনা কমিশনের সদস্য পদটি সচিব পদমর্যাদার।

অন্যদিকে, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের বর্তমান সচিব ফাহমিদা আখতার আগামীকাল বৃহস্পতিবার থেকে অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাচ্ছেন। তার অবসরোত্তর ছুটিতে যাওয়ার পর নতুন সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন ড. নূরুন্নাহার চৌধুরী।