হিলিতে মদসহ ভারতীয় নাগরিক আটক

দিনাজপুরের হিলিতে মদসহ ভারতীয় নাগরিক অজিত কুমার ঘোষ (৪২) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ৮টায় হিলির মধ্যবাসুদেবপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত যুবক ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার পতিরামপুর থানার মাদারগঞ্জ গ্রামের গ্রেন্দ্রনাথের ছেলে।  

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাদশা আলম বলেন, এক মাদক কারবারি হিলির মধ্য বাসুদেবপুর এলাকার গণেশ বাবুর চাতালের পাশে মাদক বিক্রির জন্য অবস্থান করছে এমন সংবাদ পাই পুলিশ। সেই সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ওই ব্যক্তি সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে তাকে আটক করে তার কাছে থাকা একটি ট্রাভেল ব্যাগ থেকে ভারতীয় চার বোতল মদ, একটি মোবাইল, ভারতীয় আদার কার্ড ও পাসপোর্ট জব্দ করা হয়। আটককৃত যুবককে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন তিনি।