জয়পুরহাটে পূজামণ্ডপে অনুদান দিলেন চেয়ারম্যান পদপ্রার্থী

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জয়পুরহাটের জামালপুর ইউনিয়নের ১৩টি পূজামণ্ডপে ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক অনুদান দিয়েছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও সদর থানা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নূর মোহাম্মদ সরদার আব্দুল আলিম।

শনিবার (১৭ অক্টোবর) দুপুরে জামালপুর চারমাথা এলাকায় পূজামণ্ডপগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ অনুদান তুলে দেন।

সভায় ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার আহ্বান জানিয়ে আব্দুল আলিম বলেন, ‘পূজার আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতেই আমার এই ক্ষুদ্র চেষ্টা। চেয়ারম্যান নির্বাচিত হই বা না হই, সব সময় ইউনিয়নের সব ধর্মের মানুষের পাশে থেকে কাজ করে যেতে চাই।’