গত ১৫ অক্টোবর, ঢাকার গুলশান-২ এ অবস্থিত হোটেল লেকশোর-এ, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড নতুন একটি উড কোটিং পণ্য ‘বার্জার উডকিপার প্রো’ উন্মোচন করেছে।
নতুন এই পণ্য সংযোজনের মধ্য দিয়ে কাঠের জন্য উন্নতমানের, নির্ভরযোগ্য ও সহজে ব্যবহারযোগ্য কোটিং সমাধান প্রদানের প্রতিশ্রুতি আরও জোরালো করলো বার্জার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বার্জার উডকিপার প্রো-এর ব্র্যান্ড এনডোর্সার ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় মুশফিকুর রহিম। এছাড়া অনুষ্ঠানে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
তাঁদের মধ্যে ছিলেন প্রতিষ্ঠানের সিইও ও ম্যানেজিং ডিরেক্টর মো. মহসিন হাবিব চৌধুরী, চিফ মার্কেটিং অফিসার সালাহউদ্দিন আহমেদ, চিফ বিজনেস অফিসার আবুল কাশেম মোহাম্মদ সাদেক নাওয়াজ, হেড ব্র্যান্ডস মো. রাশেদুল হাসান এবং ক্যাটাগরি ম্যানেজার সাদমান হোসেন।
অনুষ্ঠানে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড-এর সিইও ও ম্যানেজিং ডিরেক্টর মো. মহসিন হাবিব চৌধুরী বলেন, বাংলাদেশের ক্রমবর্ধমান উড কোটিং মার্কেটে বার্জার উডকিপার প্রো-এর ভালো সম্ভাবনা রয়েছে বলে আমরা বিশ্বাস করি।
এই পণ্য উন্মোচনের মাধ্যমে উক্ত খাতে আমাদের কার্যক্রম আরও বিস্তৃত করার পাশাপাশি গ্রাহকদের জন্যও ইতিবাচক অভিজ্ঞতা নিশ্চিত করার ব্যাপারে আমরা আশাবাদী। ভবিষ্যতে উন্নতমানের উড কোটিং পণ্য আরও সহজলভ্য করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ থাকবো।
বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড-এর চিফ মার্কেটিং অফিসার সালাহউদ্দিন আহমেদ বলেন, বার্জার উডকিপার প্রো-এর মাধ্যমে আমরা ভোক্তা ও পেইন্টারদের জন্য উন্নতমানের উড কোটিং ব্যবহার আরও সহজলভ্য ও সুবিধাজনক করতে চাই। সাশ্রয়ী মূল্যে নির্ভরযোগ্য পারফরম্যান্স ও সহজে ব্যবহারের সুবিধাসবই থাকছে বার্জার উডকিপার প্রো-তে। আমরা বিশ্বাস করি, উড কোটিং মার্কেটে এটি একটি গুরুত্বপূর্ণ সংযোজন হবে এবং গ্রাহকদের পরিবর্তনশীল চাহিদা পূরণে ভূমিকা রাখবে।
দেশে কাঠের কোটিংয়ের বাজারে প্রচলিত গালা ও শেলাক পলিশের অনেক পণ্য থেকে কাঙ্ক্ষিত মান ও দীর্ঘস্থায়ী ফল পাওয়া যায় না। এই সমস্যা নিরসনে নির্ভরযোগ্য ও দীর্ঘস্থায়ী সমাধান নিয়ে এসেছে বার্জার উডকিপার প্রো। পণ্যটির রেডি-টু-অ্যাপ্লাই ফর্মুলায় ব্যবহারের আগে আলাদা করে থিনার বা স্টেইন মেশানোর প্রয়োজন নেই। ফলে সাধারণ ভোক্তা থেকে শুরু করে পেশাদার পেইন্টার-সবার জন্যই কাঠে পলিশ করার কাজ হবে আরও সহজ ও ঝামেলামুক্ত।
উডকিপার প্রো বাজারে আনার মধ্য দিয়ে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড শিল্প খাতে নিজেদের অগ্রণী অবস্থান আরও সুদৃঢ় করার পাশাপাশি গ্রাহকদের দৈনন্দিন চাহিদা ও পেশাগত প্রয়োজনে উদ্ভাবনী পণ্য সরবরাহের ধারাবাহিকতা বজায় রাখছে।