গজারিয়ায় ফুলদী নদীতে গোসলে নেমে শিশু নিখোঁজ

মুন্সীগঞ্জের গজারিয়ায় বন্ধুদের সঙ্গে ফুলদী নদীতে গোসল করতে নেমে প্রথম শ্রেণীর শিক্ষার্থী আবুবক্কর সিদ্দিক রাফি (৭) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেছেন। 

শনিবার (১৭ অক্টোবর) দুপুর ১টার দিকে উপজেলার টেংগারচর ইউনিয়নের ভাটেরচর বাজারসংলগ্ন ফুলদী নদীতে এ ঘটনা ঘটে।

MixCollage-17-Oct-2026-08-18-PM-529

নিখোঁজ আবুবক্কর সিদ্দিক রাফি যশোর জেলার কালিয়া থানার নড়াগাতী গ্রামের খায়রুল ইসলামের ছেলে। দুই ভাই ও এক বোনের মধ্যে সে দ্বিতীয়। পরিবারের সঙ্গে গজারিয়ার ভাটেরচর এলাকায় আক্তার হোসেনের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করত।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে বন্ধুদের সঙ্গে ফুলদী নদীতে গোসল করতে নামে রাফি। একপর্যায়ে সে নদীর পানিতে নিখোঁজ হয়ে যায়। পরে বিষয়টি জানাজানি হলে তাকে উদ্ধারের উদ্যোগ নেওয়া হয়।

গজারিয়া ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার মো. ফিরোজ মিয়া জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক উদ্ধার কার্যক্রম শুরু করেছেন। নিখোঁজ শিশুকে উদ্ধারে মুন্সীগঞ্জ সদর থেকে ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। ডুবুরি দল ঘটনাস্থলে আসতেছে।