শাহ আমানত বিমানবন্দরে কোটি টাকার সোনাসহ যাত্রী আটক

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আবুধাবি থেকে আগত যাত্রীর কাছ থেকে আনুমানিক ৫৬৬ গ্রাম সোনাদণ্ড ও চুড়িসহ মোহাম্মদ কামরুল ইসলাম নামের এক যাত্রীকে আটক করেছে কর্তৃপক্ষ। রবিবার (১৮ অক্টোবর) ভোর সাড়ে ৬টায় আবুধাবি থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএ-৩৫০ ফ্লাইটে আসা ওই যাত্রীর কাছ থেকে সোনাগুলো উদ্ধার করা হয়। 

আটক মো. কামরুল ইসলাম চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাসিন্দা।

বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল জানান, ভোর সাড়ে ৬টার দিকে বিএস-৩৫০ ফ্লাইটে আসা যাত্রী মোহাম্মদ কামরুল ইসলাম কাস্টমস হলে স্ক্যানিংয়ের সময় ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্সের (ডিজিএফআই) নজরে আসেন। পরে ডিজিএফআই, ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স (এনএসআই) ও কাস্টমস ইন্টেলিজেন্সের যৌথ তল্লাশিতে তার কাছ থেকে সোনাউদ্ধার করা হয়।

উদ্ধার করা সোনার মধ্যে রয়েছে ৪৬৬ গ্রাম ওজনের চারটি সোনার বার ও ১০০ গ্রাম ওজনের সোনার চুড়ি। সোনার বারগুলো নন-স্টিক প্যান, স্টেইনলেস স্টিলের সবজি ব্লেন্ডিংয়ের যন্ত্র এবং বাসন রাখার স্ট্যান্ডের ভেতরে বিশেষ কৌশলে লুকানো ছিল।

উদ্ধার হওয়া সোনার বাজার মূল্য ১ কোটি ২০ লাখ ৪০ হাজার টাকা।