স্বাস্থ্যসেবাকে আরও সহজলভ্য ও সুবিধাজনক করার লক্ষ্যে এপিক হেলথ কেয়ার লিমিটেড ও মার্কেন্টাইল ব্যাংক পিএলসি-এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় মার্কেন্টাইল ব্যাংকের কার্ডহোল্ডার, কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যরা এপিক হেলথ কেয়ারে উপভোগ করবেন এক্সক্লুসিভ হেলথ কেয়ার বেনিফিট।
সম্প্রতি আয়োজিত এই সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে এপিক হেলথ কেয়ার লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির এক্সিকিউটিভ ডিরেক্টর জনাব টি. এম. হান্নান। এ সময় তিনি বলেন, ‘স্বাস্থ্যসেবা মানুষের অন্যতম মৌলিক প্রয়োজন। মার্কেন্টাইল ব্যাংকের সঙ্গে এই সমঝোতা আমাদের স্বাস্থ্যসেবার পরিধি আরও বিস্তৃত করার এবং আরও বেশি মানুষের কাছে মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার সুযোগ তৈরি করবে। আমরা আশা করি, এই অংশীদারত্বের মাধ্যমে ব্যাংকের কার্ডহোল্ডার, কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা বিশেষ স্বাস্থ্যসুবিধা গ্রহণের পাশাপাশি নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা পেতে উপকৃত হবেন।’
অনুষ্ঠানে এপিক হেলথ কেয়ার লিমিটেডের পক্ষে আরও উপস্থিত ছিলেন ডিরেক্টর জনাব জসিম উদ্দিন, ডেপুটি ম্যানেজার জনাব ইমতিয়াজ শানু এবং জনাব শাহরিয়ার ইসলাম প্রমুখ।
অন্যদিকে, মার্কেন্টাইল ব্যাংক পিএলসির পক্ষে উপস্থিত ছিলেন ব্যাংকটির সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম রিজিওনাল হেড জনাব মো. সাইফুল আলম চৌধুরী। তিনি বলেন, ‘আমরা আমাদের কার্ডহোল্ডার, কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের কল্যাণে বিভিন্ন সুবিধা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। এপিক হেলথ কেয়ারের সঙ্গে এই সমঝোতা তাদের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা গ্রহণের নতুন সুযোগ তৈরি করবে। আমরা বিশ্বাস করি, এই অংশীদারত্ব সংশ্লিষ্ট সবার স্বাস্থ্যসেবা প্রাপ্তিকে আরও সহজ ও সুবিধাজনক করবে।’
এ সময় মার্কেন্টাইল ব্যাংক পিএলসি’র পক্ষে আরও উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট অনুপম কুমার পাল এবং ভাইস প্রেসিডেন্ট ও আগ্রাবাদ শাখার প্রধান বিজয় কুমার দত্ত।
এই সমঝোতার মাধ্যমে এপিক হেলথ কেয়ার ও মার্কেন্টাইল ব্যাংক পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে স্বাস্থ্যসেবা গ্রহণে বিশেষ সুবিধা সম্প্রসারণের একটি নতুন উদ্যোগ গ্রহণ করেছে। উভয় প্রতিষ্ঠানই আশা করছে, এই অংশীদারত্ব গ্রাহক ও কর্মীদের কল্যাণে ইতিবাচক ভূমিকা রাখবে।