জবির ‘নোঙর’ বাস পুড়ে ছাই

রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইলের মাদ্রাসা রোডে একটি গ্যারেজে মেরামতের জন্য রাখা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ‘নোঙর’ বাসসহ দুটি বাস আগুনে পুড়ে গেছে। গতকাল রবিবার বেলা পৌনে ১১টার দিকে পাশের আরেকটি বাসে ‘ঝালাইয়ের কাজ’ চলাকালে আগুন লাগলে, তা ছড়িয়ে পড়ে বিশ্ববিদ্যালয়ের ‘নোঙর’ বাসটিতে। এতে দুটি বাসেরই অধিকাংশ অংশ পুড়ে যায়। বিশ্ববিদ্যালয়ের পরিবহন সম্পাদক মাহিদ হোসেন ও পরিবহন প্রশাসক অধ্যাপক তারেক বিন আতিক এ তথ্য দিয়েছেন।