মায়ের লাশ ঝুলছে পাশে দুই শিশুর মরদেহ

দিনাজপুরের চিরিরবন্দরের অমরপুর ইউনিয়নের মোস্তফাপুর বালুপাড়া গ্রামে একই কক্ষে গলায় ওড়না পেঁচানো মায়ের ঝুলন্ত লাশের পাশে দুই ছেলেমেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রবিবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন স্বর্ণা আখতার (২৩), সাফায়েত হোসেন (৪) ও দেড় বছর বয়সী মেয়ে রাইসা আখতার। স্থানীয়দের ধারণা, পারিবারিক অশান্তির জেরে দুই সন্তানকে শ্বাসরুদ্ধ করে হত্যার পর মা আত্মহত্যা করেছে।

স্থানীয়রা জানান, স্বর্ণার স্বামী অটোচালক শাকিল মাদকাসক্ত। এ নিয়ে স্বর্ণার সঙ্গে ঝগড়া-বিবাদ লেগেই থাকত।  চিরিরবন্দর থানার ওসি মাহমুদ-উন-নবী ঘটনার বলেন, আমি ঘটনাস্থলে এসেছি, প্রকৃত কারণ জেনে পরবর্তীতে জানানো হবে।