সারা দেশে আজ সোমবার (১৯ অক্টোবর) অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এসময় দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
রবিবার (১৮ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অফিস এই তথ্য জানিয়েছে।
অফিস বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ফরিদপুরে ৩৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। একই সময় সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে ২১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
রবিবার সন্ধ্যায় ৬টায় রাজধানীর বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৫০ শতাংশ। আজ সোমবার ঢাকায় সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৫টা ২৯ মিনিটে।
বর্ধিত আগামী পাঁচদিনের আবহাওয়ার অবস্থা সম্পর্কে সংশ্লিষ্ট অফিস জানিয়েছে, আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে।