বিশ্বের দূষণের তালিকা তৃতীয় ঢাকা, শীর্ষে লাহোর

বর্ষা মৌসুম থেকে শরতের শুরু দিকে ঢাকার বায়ুদূষণ কম থাকলেও শীতের আগমনী কারণে এই শহরের বাতাস দূষিত হতে শুরু করেছে। ঢাকার বাতাসের মান আজ ‘অস্বাস্থ্যকর’হিসেবে চিহ্নিত হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) সকাল ৯টা ৪২ মিনিটে একিউআইর তথ্যানুযায়ী, বিশ্বের দূষিত ১২৫ শহরের মধ্যে ঢাকা তৃতীয় স্থানে উঠে এসেছে। ১৩১ এয়ার কোয়ালিটি ইনডেস্ক (একিউআই) স্কোর নিয়ে শহরের বায়ুমান সাধারণ সুস্থ মানুষের জন্য বড় ক্ষতি না করলেও বিশেষ কিছু ঝুঁকিপূর্ণ মানুষের শারীরিক সমস্যা তৈরি করতে পারে।

ঢাকার চেয়ে আজ দক্ষিণ এশিয়ার দুই শহরে বায়ুদূষণের মাত্রা বেশি। এর মধ্যে পাকিস্তানের লাহরের বাতাস আজও ‘অস্বাস্থ্যকর’,শহরটির একিউআই স্কোর ২৫১ নিয়ে বায়ুদূষণে শীর্ষ স্থানে অবস্থান করছে। এ ছাড়া ১৮৬ একিউআই স্কোর নিয়ে ভারতের মুম্বাই শহরের বাতাসও একই পর্যায়ে থেকে তারিকায় দ্বিতীয় স্থানে  অবস্থান করছে।

যখন কণা দূষণের একিউআই মান ৫০ থেকে ১০০ এর মধ্যে থাকে তখন বায়ুর গুণমানকে ‘মাঝারি’ বলে বিবেচনা করা হয়। সূচক ১০১ থেকে ১৫০ এর মধ্যে হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। আর ১৫১ থেকে ২০০ এর মধ্যে হলে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। ২০১ থেকে ৩০০ এর মধ্যে ‘খুব অস্বাস্থ্যকর’বলে মনে করা হয়। ৩০১ এর বেশি হলে ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে।