বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো আনুষ্ঠানিকভাবে দুর্গাপূজা উপলক্ষে তাদের নতুন ক্যাম্পেইন ‘মেক ইওর পূজা মোমেন্ট উইথ অপো’ উন্মোচন করেছে। স্মার্টফোন ফটোগ্রাফির মাধ্যমে দুর্গাপূজার বর্ণিল সাজসজ্জা, প্রাণবন্ত আলোকসজ্জা, ঐতিহ্য ও আনন্দ তুলে ধরাই এই ক্যাম্পেইনের উদ্দেশ্য।
এই ক্যাম্পেইনের মাধ্যমে অপো দুর্গাপূজার উৎসবমুখর পরিবেশ, সজ্জিত প্যান্ডেল, প্রাণবন্ত আয়োজন, পরিবারের সাথে কাটানো আনন্দঘন মুহূর্ত ও ব্যবহারকারীদের অনন্য গল্পগুলো তুলে ধরতে আহ্বান করেছে। সৃজনশীলতা ও সাংস্কৃতিক ঐতিহ্যর সাথে ব্যবহারকারীদের মেলবন্ধন উদযাপন করতে অপো নির্বাচিত কিছু ছবি তাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রদর্শন করবে।
পূজা নাইট, পূজা কালার ও ফ্যামিলি মোমেন্ট, ক্যাম্পেইনে এই তিনটি থিম রয়েছে। সন্ধ্যা নামার পর আলোকিত পূজা মণ্ডপ, উৎসবের প্রাণবন্ত রঙ বা প্রিয়জনদের সাথে কাটানো স্মরণীয় মুহূর্ত, প্রতিটি থিমে ব্যবহারকারীরা উৎসবের বিভিন্ন দিক তুলে ধরার সুযোগ পাবেন। এই ক্যাটাগরিগুলোর মাধ্যমে অংশগ্রহণকারীরা তাদের ফটোগ্রাফি দক্ষতার পাশাপাশি, দুর্গাপূজার উৎসব ও ঐতিহ্যকে স্মরণীয় করে তোলে এমন মুহূর্তগুলো প্রকাশ করার সুযোগ পাবেন।
অংশগ্রহণকারীরা ক্যাম্পেইনের নির্দিষ্ট ওয়েবসাইটের https://opposhot.com/puja_moment/ মাধ্যমে ছবি জমা দিতে পারবেন। প্রতিটি ছবি অপো স্মার্টফোনের মাধ্যমে তুলতে হবে ও ক্যাম্পেইনের যেকোনো একটি থিমের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। ছবিগুলো জেপিজি, পিএনজি বা ওয়েবপি ফরম্যাটে জমা দিতে হবে ও প্রতিটি ছবি ১০ এমবির মধ্যে থাকতে হবে। ছবি জমা দেওয়ার শেষ সময় ৩০ অক্টোবর এবং বিজয়ীদের নাম ঘোষণা করা হবে ১০ নভেম্বর।
ক্যাম্পেইনের অংশ হিসেবে, অংশগ্রহণকারীদের জন্য আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ রয়েছে। প্রথম বিজয়ী পাবেন ও’লাইক স্মার্ট ওয়াচ এফএম০৩, দ্বিতীয় বিজয়ী পাবেন ও’লাইক স্মার্ট ওয়াচ এফডব্লিউ৩ ও তৃতীয় বিজয়ী পাবেন অপো এনকো বাডস৩ প্রো। পুরস্কারের পাশাপাশি, নির্বাচিত ছবিগুলো অপো বাংলাদেশের অফিসিয়াল পেজ ও অপো কমিউনিটি পেজে দেওয়া হবে, যার মাধ্যমে অংশগ্রহণকারীরা তাদের সৃজনশীলতা আরও বেশি মানুষের কাছে তুলে ধরার সু্যোগ পাবেন।