রাষ্ট্র মালিকানাধীন শরিয়াহভিত্তিক সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি’র নির্বাহী কমিটির ৫ম সভা সোমবার (১৯ অক্টোবর) ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান কাজি শায়রুল হাসান। সভায় উপস্থিত ছিলেন ব্যাংকের নির্বাহী কমিটির সদস্য লে. কর্নেল (অব.) মো. খান সুবায়েল বিন রফিক পিএইচডি এবং কে. এম. জাকারিয়া, ব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান সিকদার ও কোম্পানি সচিব (চলতি দায়িত্ব) মো. মনিরুল ইসলাম ।
সভায় ব্যাংকের সেবা, ব্যবসা, বিনিয়োগ ও আমানতসহ সার্বিক কার্যক্রমে গতিশীলতা বাড়াতে ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনার পাশাপাশি বিভিন্ন প্রস্তাবনা পর্যালোচনাপূর্বক অনুমোদন করা হয়।