রূপায়ণ সিটিতে ভিলা বিক্রির বিশেষ আয়োজন

রাজধানীর উত্তরায় অবস্থিত দেশের প্রথম প্রিমিয়াম মেগা গেটেড কমিউনিটি রূপায়ণ সিটি উত্তরায় শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী বিশেষ বুকিং ইভেন্ট ‘ফাইভ ডেইজ টু ওউন দ্য স্কাই’। স্বপ্নের আবাসন ‘রূপায়ণ স্কাই ভিলা’ সরাসরি পরিদর্শন ও বুকিংয়ের সুযোগ নিয়ে ২০ অক্টোবর থেকে শুরু হওয়া এ আয়োজন চলবে আগামী ২৪ অক্টোবর ২০২৬ পর্যন্ত। খবর সংবাদ বিজ্ঞপ্তির। 

পাঁচ দিনব্যাপী এ বিশেষ ইভেন্টে আগ্রহী ও সম্ভাব্য ক্রেতারা রূপায়ণ স্কাই ভিলার অনন্য আবাসন পরিকল্পনা, আধুনিক স্থাপত্যশৈলী এবং বিলাসবহুল গেটেড কমিউনিটির নানাবিধ নাগরিক সুবিধা সরাসরি ঘুরে দেখতে পারছেন। পাশাপাশি ক্রেতারা সরাসরি উপস্থিত হয়ে নিজেদের পছন্দ অনুযায়ী ভিলা নির্বাচন করা এবং বুকিং সংক্রান্ত যাবতীয় তথ্য সংগ্রহ করার সুযোগ পাচ্ছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইভেন্ট চলাকালে ক্রেতাদের জন্য রাখা হয়েছে বিশেষ আর্থিক অফার। নির্ধারিত সময়সীমার মধ্যে ক্রেতারা মাত্র ২০% ডাউন পেমেন্ট প্রদান করেই ভিলা হস্তান্তরের এই অনন্য সুবিধা গ্রহণ করতে পারবেন।

রূপায়ণ স্কাই ভিলা এমনভাবে নকশা করা হয়েছে, যেখানে ব্যক্তিগত পরিসর, আধুনিক জীবনযাপনের স্বাচ্ছন্দ্য এবং একটি বিশ্বমানের গেটেড কমিউনিটির সুবিধা সমন্বিতভাবে উপভোগ করা সম্ভব। রূপায়ণ সিটি উত্তরার সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা, বিশাল সবুজ পরিবেশ, উন্মুক্ত চত্বর এবং আধুনিক সব নাগরিক সুবিধার উপস্থিতি এই প্রকল্পটিকে সর্বসাধারণের কাছে বিশেষভাবে আকর্ষণীয় করে তুলেছে।

কর্তৃপক্ষ জানায়, ‘ফাইভ ডেইজ টু ওউন দ্য স্কাই’ আয়োজনের মূল লক্ষ্য হলো সম্ভাব্য ক্রেতাদের কাছে রূপায়ণ স্কাই ভিলার বিশেষত্ব ও প্রিমিয়াম রূপ সরাসরি ফুটিয়ে তোলা এবং বিশেষ ছাড়ে আবাসন নিশ্চিত করার সুযোগ সৃষ্টি করা। রূপায়ণ সিটি উত্তরা কর্তৃপক্ষ আগ্রহী সকল ক্রেতাকে ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত আয়োজিত এই বিশেষ ইভেন্ট পরিদর্শনের আমন্ত্রণ জানিয়েছে।