কেমন কাটছে দুই নায়িকার দুর্গোৎসব

চারপাশে চলছে শারদীয় উৎসব। সাধারণ মানুষের মতো তারকারাও আনন্দচিত্তে উদযাপন করছে দুর্গা পূজার শেষ দিনগুলো। মণ্ডপে-মণ্ডপে ঘুরে বেড়াচ্ছেন তারা। তবে এবারের পূজায় বেশি মাততে দেখা যাচ্ছে দুই জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী বিদ্যা সিনহা মিম ও পূজা চেরিকে। গতকাল রবিবার মহা মহাসপ্তমীতে নতুন পোশাকে মণ্ডপে পূজা দেয়ার পাশাপাশি ঘোরাফেরার পর আজ সোমবার (১৯ অক্টোবর)  অষ্টমীতেও সেই ধারা অব্যাহত রেখেছেন তারা। উৎসবের আনন্দঘন পরিবেশের ছবিও শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। 

আজ থ্রি-পিসে ঐতিহ্যবাহী লুকে মণ্ডপ থেকে তোলা নানা মুহূর্ত ভক্তদের মাঝে ভাগ করে ফেসবুকে মিম লিখেছেন, ‘শুভ অষ্টমী’। তবে পূজা এলেই যেন শৈশবে চলে যান এই লাক্স তারকা। তিনি বলেন,  হারিয়ে যাওয়া সময়ের স্মৃতিই যেন সবচেয়ে বেশি মধুর। ছোটবেলায় পরিবারের সদস্যদের সঙ্গে নতুন পোশাক পরে এক মণ্ডপ থেকে অন্য মণ্ডপে ঘুরে বেড়ানো, দেবী দুর্গার কাছে সবার মঙ্গল কামনা, পছন্দের খাবার খাওয়া আর বন্ধুদের সঙ্গে নাচ-গানে মেতে ওঠা—সব মিলিয়ে পূজা ছিল আনন্দের এক অন্য রকম উপলক্ষ।’

অন্যদিকে  প্রতিমার সামনে তোলা আকর্ষণীয় কিছু ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘দেবী শুধু প্রতিমায় নন, প্রতিটি নারীর সাহসে, প্রতিটি প্রতিবাদে, প্রতিটি নতুন করে উঠে দাঁড়ানোর গল্পে! আলোয় সাজুক শহর, ফুলে সাজুক পথ, আর মায়ের আশীর্বাদে শান্তি খুঁজে পাক প্রতিটি ক্লান্ত হৃদয়!’