প্রেসক্লাব নকলার সভাপতি রানা, সম্পাদক রিজন

শেরপুরের নকলায় আগামী এক বছরের জন্য প্রেসক্লাবের নতুন কমিটির তালিকা প্রকাশ করেছেন উপজেলায় কর্মরত সাংবাদিকেরা। এতে সভাপতি হয়েছেন দৈনিক দেশ রূপান্তরের মো. শফিউজ্জামান রানা এবং সাধারণ সম্পাদক হয়েছেন নাহিদুল ইসলাম রিজন।

রবিবার (১৮ অক্টোবর) রাত ১১টার দিকে নকলা হল চত্বরের দ্বিতীয় তলায় প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে উপজেলার ৩১ জন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকের অংশগ্রহণে এ তালিকা প্রকাশ করা হয়। এতে উপদেষ্টা পরিষদ, সাধারণ পরিষদ ও সম্মানিত সদস্যদের নামও অন্তর্ভুক্ত রয়েছে।

কমিটিতে সিনিয়র সহসভাপতি হয়েছেন যায়যায়দিনের শফিউল আলম লাভলু। সহসভাপতি হয়েছেন দেলোয়ার হোসেন ও আরিফুর রহমান। এ ছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, সাহিত্য ও গবেষণা সম্পাদক, প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদকসহ বিভিন্ন পদে সাংবাদিকদের দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রেসক্লাবের উপদেষ্টা পরিষদ ও সম্মানিত সদস্যদের তালিকায়ও বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

নবনিযুক্ত সভাপতি শফিউজ্জামান রানা বলেন, স্থানীয় পর্যায়ে সংবাদ সংগ্রহ, জনস্বার্থসংশ্লিষ্ট তথ্য তুলে ধরা এবং সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে প্রেসক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সংগঠনের কার্যক্রম আরও গতিশীল, সুশৃঙ্খল ও পেশাদার করতে সব সদস্যের পারস্পরিক সহযোগিতা ও ঐক্য প্রয়োজন।