আজ থেকে ৫ দিন বন্ধ ব্যাংক ও শেয়ারবাজার

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আজ থেকে টানা পাঁচদিন বন্ধ থাকবে দেশের সব ব্যাংক ও শেয়ারবাজার। পূজার ছুটি ২০ থেকে ২২ অক্টোবর এবং শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি মিলিয়ে এ বিরতি চলবে।

বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপন অনুযায়ী, আজ মঙ্গলবার (২০ অক্টোবর) থেকে ২২ অক্টোবর পর্যন্ত ব্যাংক বন্ধ থাকবে। এর সঙ্গে ২৩ ও ২৪ অক্টোবর সাপ্তাহিক ছুটি থাকায় আগামী ২৫ অক্টোবর থেকে স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম শুরু হবে। তবে এ সময় এটিএম বুথের মাধ্যমে গ্রাহকদের সেবা চালু থাকবে।

ব্যাংক বন্ধ থাকায় একই সময় দেশের দুই শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন বন্ধ থাকবে।

তবে দুর্গাপূজার ছুটিতে আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখতে সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকার ব্যাংক শাখা ও বুথে সীমিত পরিসরে ব্যাংকিং সেবা চালু থাকবে। এ জন্য সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে স্থানীয় প্রশাসন, বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।