শাহজালাল বিমানবন্দরে আবারো আগুন

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে এতে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে।

আজ মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর ২টার দিকে বিমানবন্দরের স্টোর বিল্ডিংয়ে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কয়েক মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনে। 

তবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিন দাবি করেছেন, আগুন নয়, সেখানে ধোঁয়ার সৃষ্টি হয়েছিল। তাৎক্ষণিকভাবে সে ধোঁয়া নিভিয়েছে ফায়ার সার্ভিস।