ত্রিশালে এনপিএসের নেতৃত্বে সেলিম ও ফারুক

গণমাধ্যমকর্মীদের পেশাগত অধিকার সংরক্ষণ ও মানবাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ময়মনসিংহের ত্রিশালে গণমাধ্যম ও মানবাধিকার সংস্থার (এনপিএস) উপজেলা কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নবগঠিত কমিটিতে দৈনিক মানবকণ্ঠের ত্রিশাল প্রতিনিধি মোহাম্মদ সেলিম মিয়াকে সভাপতি এবং দৈনিক ইত্তেফাক ও মোহনা টিভির ত্রিশাল প্রতিনিধি ফারুক আহমেদকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা (এনপিএস)-এর ত্রিশাল উপজেলা কমিটি অনুমোদনের মাধ্যমে স্থানীয় পর্যায়ে গণমাধ্যমকর্মীদের অধিকার রক্ষা এবং মানবাধিকার প্রতিষ্ঠায় কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা প্রকাশ করেছেন, নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে। পাশাপাশি গণমাধ্যমকর্মীদের অধিকার সংরক্ষণ, মানবাধিকার বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং সাধারণ মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় এনপিএস ইতিবাচক ভূমিকা রাখবে।