ঈশ্বরগঞ্জে ছাত্রদল নেতা রাকিবের ওপর হামলার প্রতিবাদ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ছাত্রদল নেতা ও আঠারবাড়ী ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক অবায়দুর রহমান রাকিবের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন সংগঠনটির নেতা-কর্মীরা।

মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে উপজেলার রায়ের বাজারে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় হামলায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়।

আঠারবাড়ী ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে আয়োজিত মিছিলে উপজেলা ও পৌর ছাত্রদলসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন।

মিছিলে উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফরহাদ আহমেদ, সদস্যসচিব হারুন অর রশিদ ও যুগ্ম আহ্বায়ক রনি রহমান; পৌর ছাত্রদলের আহ্বায়ক তারেক আফরুজ নওশাদ ও সদস্যসচিব রিদওয়ান আহমেদ রিজন; ঈশ্বরগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি শাহ্ সৌরভ ও সাধারণ সম্পাদক রেদোয়ান। এ ছাড়া আঠারবাড়ী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নূরুল হুদা নূরসহ বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা মিছিলে অংশ নেন।

বিক্ষোভকারীরা রাকিবের ওপর হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের আওতায় আনার দাবি জানান।