গৌরীপুরে বিভিন্ন পূজা মন্ডব পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী

ময়মনসিংহের গৌরীপুরে বিভিন্ন পূজামন্ডব পরিদর্শন করলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ত্রাণ দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইন্জিনিয়ার এম ইকবাল হোসেইন এমপি। মঙ্গলবার( ২০অক্টোবর) উপজেলার সিধলা ইউনিয়নের বেশ কয়েকটি ও গৌরীপুর পৌরশহর সহ বিভিন্ন এলাকায় পূজা মন্ডব পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বী লোকজনের সাথে শুভেচ্ছা বিনিময় করে পূজার সার্বিক খোঁজ খবর নেন। 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আফিয়া আমিন পাপ্পা, সহকারী কমিশনার ভূমি এবিএম কাউসার জামান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হাবিবুল ইসলাম খাঁন শহীদ, ভারপ্রাপ্ত সদস্য সচিব আব্দুর রহমান বাবুল, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য এ্যাডভোকেট আব্দুস সোবহান সুলতান, পৌর বিএনপির আহবায়ক আলী আকবর আনিস, ভারপ্রাপ্ত সদস্য সচিব রমজান হোসেন খাঁন জুয়েল, উত্তর জেলা মহিলা দলের সভাপতি তানজীন চৌধুরী লিলি, উত্তর জেলা যুবদলের যুগ্ন সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন পাপ্পু, উপজেলা পূজা ফ্রন্ট এর আহবায়ক কমল সরকার,সদস্য সচিব বিশ্বজিৎ, উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান সুহেল প্রমুখ।