লুটেরা ও চাঁদাবাজদের জন্য ছাত্র-জনতা রক্ত দেয়নি

জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, ছাত্র-জনতা লুটেরা ও চাঁদাবাজদের জন্য জুলাইয়ে রক্ত দেয়নি। জনগণ কোনোভাবেই লুটতরাজ, চাঁদাবাজি ও অন্যায়-অবিচার মেনে নেবে না। আগামীতে প্রত্যেকটি অপরাধের হিসাব

দিতে হবে। মানুষের ওপর জুলুম করা, মানুষের অধিকার হরণ করা এবং অন্যের হক মেরে দেওয়ার জবাবদিহি করতে হবে।

গতকাল মঙ্গলবার চট্টগ্রাম নগরীর জিইসি কনভেনশন সেন্টারে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরী আয়োজিত ছাত্র ইসলামী আন্দোলনের প্রাক্তন সাথী সদস্য সম্মেলন-২০২৬-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রাক্তন সাথী সদস্যদের উদ্দেশে জামায়াত আমির বলেন, হালাল পথে জীবিকা অনুসন্ধান করতে হবে এবং সততা ও নৈতিকতার সঙ্গে জীবন পরিচালনা করতে হবে। দেশের সর্বোচ্চ পর্যায় থেকে এমন কিছু বক্তব্য দেওয়া হচ্ছে, যেগুলো সম্পূর্ণ ভিত্তিহীন ও অবান্তর। এসব কথার জবাব দেওয়ার ন্যূনতম সময় আমাদের নেই। কথার প্রতিযোগিতায় না গিয়ে আদর্শ, নৈতিকতা ও কাজের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে হবে। এই দেশে ইসলাম কায়েম হবে, ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে।

কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমির মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আজাদ, মুহাম্মদ শাহজাহান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির ও সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল প্রমুখ।

সম্মেলনের সঞ্চালনা করেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও চট্টগ্রাম মহানগরী জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, মুহাম্মদ উল্লাহ, 

ফয়সল মুহাম্মদ ইউনুছ ও মোরশেদুল ইসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও মেয়রপ্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ শামসুজ্জামান হেলালী এবং শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর সভাপতি এসএম লুৎফর রহমান।

লোহাগাড়ার হিন্দু সম্প্রদায়ের নেতাদের সৌজন্য সাক্ষাৎ : লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, জামায়াতের  আমির ও প্রধান দলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন লোহাগাড়া হিন্দু সম্প্রদায়ের নেতারা। গতকাল মঙ্গলবার চট্টগ্রামের হোটেল পেনিনসুলায় এ সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। এ

সময় উপস্থিত ছিলেন লোহাগাড়া হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, জন্মাষ্টমী উদযাপন পরিষদ ও পূজা উদযাপন পরিষদের নেতারা।  এ সময় জাামায়াত আমির সনাতনী সম্প্রদায়কে শারদীয়া শুভেচ্ছা জানান। পাশাপাশি বাংলাদেশের হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টানসহ অন্য সব সম্প্রদায়ের কল্যাণে যা করণীয় জামায়াতের পক্ষ থেকে সর্বাত্তক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।