দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠায় আইনের শাসন গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠার জন্য রাজনৈতিক সদিচ্ছা, আইনের শাসন এবং জনগণের সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেতৃত্বের পর্যায় থেকে সততা ও নৈতিকতার চর্চা শুরু হলে তা প্রশাসন ও সমাজের অন্যান্য ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব ফেলবে।

দুর্নীতি বন্ধ করতে হলে তার প্রথম শর্ত হলো যারা আমরা বলছি দুর্নীতি বন্ধ করতে হবে, সেই রাজনৈতিক নেতৃত্ব ও রাজনৈতিক নেতৃবৃন্দের আগে দুর্নীতি মুক্ত হতে হবে। অন্যথায় আমরা ব্যর্থ হব।

বুধবার (২১ অক্টোবর) ঝিনাইদহের শৈলকুপা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে শিক্ষক ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী এসব কথা বলেন তিনি।

শিক্ষকদের উদ্দেশে মন্ত্রী বলেন, বর্তমান জেনারেশনকে ডিল করাটা আপনাদের জন্য কঠিন, সেই পথকে আরো বন্ধুর করে তুলেছে এইআই। সে কারণে আপনাদেরকে যুগোপযোগী ও পরিকল্পিত সিদ্ধান্ত নিতে হবে।

তিনি আরও বলেন, দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে হলে রাজনৈতিক নেতৃত্ব, সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কোনো ব্যক্তি বা গোষ্ঠী যেন আইনের ঊর্ধ্বে না থাকে, তা নিশ্চিত করা জরুরি।

আইনমন্ত্রী বলেন, রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা গেলে দুর্নীতির সুযোগ কমে আসবে। একই সঙ্গে দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর ওপরও গুরুত্ব দিতে হবে।