গোসলে নেমে যুবক নিখোঁজ

গাইবান্ধা সদর উপজেলায় নদীতে গোসল করতে নেমে লিয়ন হুদা (৩৮) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন।‎ ‎বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের কাজলডোপ এলাকায় ঘাঘট নদীতে এ ঘটনা ঘটে। ‎

নিখোঁজ লিয়ন হুদার বাড়ি গাইবান্ধা পৌরসভার পশ্চিমপাড়ায়। তিনি ওই এলাকার মোয়াজ্জেম হোসেনের ছেলে। তিনি ঢাকার একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন।‎

‎স্বজনরা জানান, ঢাকা থেকে গত মঙ্গলবার ছুটিতে বাড়িতে আসেন লিয়ন মিয়া। পরদিন বুধবার সকালে বড় ভায়রা মাকসুদ মিয়ার বাড়িতে দাওয়াত খেতে যান। আজ বেলা সাড়ে ১২ টার দিকে লিয়নসহ চারজন কাজলডোপ এলাকায় ঘাঘট নদীতে গোসল করতে যান। গোসলের একপর্যায়ে তিনজন নদী থেকে তীরে উঠে আসতে পারলেও লিয়ন আর ফিরে আসেননি। এরপর থেকেই তার খোঁজ পাওয়া যাচ্ছে না। ‎

গাইবান্ধা সদর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রিফাত আল মামুন বলেন, ঘটনাস্থলে টিম পাঠানো হয়েছে। এছাড়া উদ্ধারকাজে সহায়তার জন্য রংপুরের ডুবুরি দলের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছালে নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে অভিযান চালানো হবে।