রান তাড়ায় রেকর্ড গড়ে নিউজিল্যান্ডকে হারালো ভারত

ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে নিউজিল্যান্ড ২২৬ রানের টার্গেট দিয়েছিল ভারতকে। সঞ্জু স্যামসন ও অভিষেক শর্মার ঝড়ো সূচনা এবং শেষদিকে নামন ধীর ও শ্রেয়াস আয়ারের দায়িত্বশীল ব্যাটিংয়ে ২ বল হাতে রেখেই জয় তুলে নেয় শ্রেয়াস আয়ারের দল। টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে এটি ভারতের সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড।

এর আগে দুবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২৪৮ ও ২৪৬ রান তাড়া করতে গিয়ে ব্যর্থ হয়েছিল ভারত। এই ফরম্যাটে তাদের সর্বোচ্চ রান তাড়া করে জয়ে রেকর্ড ছিল ২০৯।

আজ লক্ষ্য তাড়ায় নেমে শুরু থেকেই তাণ্ডব চালান দুই ওপেনার সঞ্জু স্যামসন ও অভিষেক শর্মা। পাওয়ারপ্লের ফায়দা তুলে মাত্র ৩৫ বলেই ৯৩ রানের দুর্দান্ত এক জুটি গড়েন তারা। সঞ্জু স্যামসন মাত্র ৩৩ বলে ৬৭ রানের ঝলমলে ইনিংস খেলেন, যেখানে ছিল আটটি চার ও চারটি ছক্কার মার। ১২ বলে দুটি বাউন্ডারি ও তিন ছক্কায় ২৯ রান করা অভিষেক শর্মা আউট হলে জুটি ভাঙে। ১১৫ রানের মাথায় সঞ্জু  এবং ৭ রানের মধ্যে তিলক ভার্মা (৬) ও ইশান কিশান (১) দ্রুত ফিরে গেলে ম্যাচ কিছুটা জমে ওঠে। তবে এরপর অক্ষর প্যাটেল ও শ্রেয়াস আয়ার মিলে দলকে সঠিক ট্র্যাকেই রাখেন। অক্ষর প্যাটেল মাত্র ১৪ বলে মূল্যবান ২৪ রান করে আউট হন। এরপর শ্রেয়াস আয়ার ২৮ বলে ৪২ রানের এক দুর্দান্ত ইনিংস খেলে দলের জয়কে ত্বরান্বিত করেন।

ম্যাচ যখন একেবারে রোমাঞ্চকর মুহূর্তে গড়ায়, তখন ত্রাতা হয়ে আসেন নামন ধীর। শিশির ভেজা মাঠে কিউই বোলারদের ওপর চড়াও হয়ে তিনি দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। ম্যাচ জিততে যখন মাত্র ৩ বলে ২ রান প্রয়োজন, তখন ম্যাট হেনরির একটি শর্ট বল উড়িয়ে মারতে গিয়ে টপ এজ হয়ে উইকেটরক্ষকের ওপর দিয়ে ছক্কা হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করেন নামন ধীর। তিনি ১৫ বলে ৫ বাউন্ডারি ও ২ ছক্কায় ৪২ রানের ম্যাচিউরড ইনিংস খেলেন। 

নমন ধির ও নিতিশ কুমার

এর আগে টস হেরে ব্যাটিংয়ে যাওয়া নিউজিল্যান্ডের ইনিংসের মূল আকর্ষণ ছিলেন মারকুটে ব্যাটার গ্লেন ফিলিপস। ছড়ো ব্যাটিংয়ে রে মাত্র ৪০ বলে অপরাজিত ৮২ রানের এক অনবদ্য ইনিংস খেলেন তিনি। তার এই ইনিংসে ছিল ৭টি চার ও ৫টি ছক্কার মার। এছাড়া ওপেনার ফিন অ্যালেন ২৪ বলে আগ্রাসী ৪৫ রানের এক দুর্দান্ত ইনিংস খেলেন।

ভারতের পক্ষে দীর্ঘদিন দিন পর দলে ফেরা ভুবনেশ্বর কুমার ৪ ওভারে ৪৯ রান দিয়ে ছিল উইকেটশূণ্য। একটি করে উইকেট নেন মায়াঙ্ক যাদব, অক্ষর প্যাটেল ও আর্শদিপ সিং।

পাঁচ ম্যাচের সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি হবে শনিবার।