বাভুমার টেস্টে ইনিংস হারের লজ্জা অস্ট্রেলিয়ার

ডারবান টেস্টে দক্ষিণ আফ্রিকাকে হারানো অস্ট্রেলিয়া পোর্ট এলজাবেথে ইনিংস হারের লজ্জায় ডুবলো। বৃষ্টিতে দুদিন হারানো ম্যাচের শেষ দিনে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস ২৯৫ রানে গুটিয়ে দিয়ে ইনিংস ও ৩১ রানে জিতে নিয়েছে প্রোটিয়ারা। ৩ বছর পর টেস্টে আবার ইনিংস ব্যবধানে হারলো অজিরা। 

একটি অলৌকিক কিন্তু সত্য গল্পের মতো শেষ হলো এই টেস্ট ম্যাচ। প্রথম দিন ২০ রানে ২ উইকেট, কিংবা দ্বিতীয় দিন ৯৭ রানে ৫ ও ১১০ রানে ৬ উইকেট গুটানো একটি দলকে কার সাধ্য ছিল ভাবার যে, ঠিক পঞ্চম দিনে গিয়ে সেই দলটাই এক ইনিংস এবং ৩১ রানের বিশাল ব্যবধানে ম্যাচ জিতে নেবে!

কিন্তু দক্ষিণ আফ্রিকা প্রমাণ করে দিল কেন তাদের কখনো হেলাফেলা করতে নেই। ম্যাচের তৃতীয় দিনটিকে তারা একদম নিজেদের করে নেয়। দলের বিপদের দিনে অধিনায়কের মতো অধিনায়ক হয়ে দাঁড়িয়ে যান টেম্বা বাভুমা—খেলেন ১৭৯ রানের এক অনবদ্য, অনবদ্য ইনিংস! তাঁকে দারুণভাবে সঙ্গ দেন মার্কো ইয়ানসে ও সাইমন হার্মার, দুজনেই স্পর্শ করেন আশি রানের ঘর। এরপর বল হাতে ঝড় তোলেন ইয়ান; তাঁর আগুনে বোলিংয়ে মাত্র ৯৯ রানেই ধসে পড়ে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস।

দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। ট্রাভিস হেড হাঁকান দারুণ এক সেঞ্চুরি। বৃষ্টির কারণে পঞ্চম দিনের প্রথম সেশন ভেস্তে গেলেও প্রোটিয়াদের মনোযোগ একচুলও নড়েনি। অস্ট্রেলিয়ার বোলার স্কট বোল্যান্ড ব্যাট হাতে অসামান্য প্রতিরোধ গড়ে ১৬৬টি বল সামলে নেন। কিন্তু কাগিসো রাবাদা, উইয়ান মুল্ডার এবং শেষে সেই মারকো ইয়ানসেনের কাছে তাঁদের নতি স্বীকার করতেই হয়। দক্ষিণ আফ্রিকা পায় এক ঐতিহাসিক ও রোমাঞ্চকর ইনিংস জয়।
 
অস্ট্রেলিয়াকে ফলো-অন করিয়ে জয় পাওয়ার রেকর্ড দক্ষিণ আফ্রিকার এবারই প্রথম নয়। ইতিহাস বলছে, টেস্ট ক্রিকেটে ফলো-অন করানোর পর দক্ষিণ আফ্রিকা ৩৩টি ম্যাচের মধ্যে ২৮টিতেই জয় পেয়েছে (বাকি ৫টি ড্র)। বিপরীতে, ফলো-অন করতে নেমে অজিরা ৪১টি ম্যাচের মধ্যে ৩০টিতেই হেরেছে।

দক্ষিণ আফ্রিকার কাছে অস্ট্রেলিয়ার ইনিংস পরাজয়

  • ইনিংস ও ১২৯ রান: ডারবান, ১৯৭০
  • ইনিংস ও ২০ রান: কেপটাউন, ২০০৯
  • ইনিংস ও ৮০ রান: হোবার্ট, ২০১৬
  • ইনিংস ও ৩১ রান: কেবেরহা, ২০২৬*

রেকর্ডের ছড়াছড়ি ও নতুন ইতিহাস

  • মার্কো ইয়ানসের অলরাউন্ড জাদু: ১৯৯২ সালে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে আসার পর দ্বিতীয় দক্ষিণ আফ্রিকান হিসেবে অজিদের বিপক্ষে একই টেস্টে ফিফটি এবং ইনিংস ৫ উইকেট নেওয়ার বিরল কৃতিত্ব দেখালেন ইয়ানসে। এর আগে ২০০৮ সালে মেলবোর্নে এই কীর্তি গড়েছিলেন কিংবদন্তি ডেল স্টেইন।
  • কেবেরহার গেরো: ইংল্যান্ডের বাইরে কেবেরহা হলো দ্বিতীয় কোনো ভেন্যু, যেখানে অস্ট্রেলিয়া পাঁচটি টেস্টে হেরেছে (অন্যটি করাচি)। ১৯৯৭ সালের পর থেকে এই মাঠে অজিরা আর কোনো টেস্ট জিততে পারেনি!
  • অস্ট্রেলিয়ার বিপক্ষে কাগিসো রাবাদার দাপট: এই মাঠে অজিদের বিপক্ষে মাত্র ২ টেস্টে রবাদার উইকেট সংখ্যা ১৭টি! গড় ১৫.৩ এবং স্ট্রাইক রেট ২৭.৫। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে রাবাদার মোট উইকেট দাঁড়িয়েছে ৬৪টিতে (গড় ২১.১)। প্রোটিয়া বোলারদের মধ্যে অজিদের বিরুদ্ধে তাঁর চেয়ে বেশি উইকেট আছে কেবল ডেল স্টেইনের (৭০টি)।