অস্কারজয়ী কে-পপ তারকা ইজের জীবনে নতুন অধ্যায় শুরু

‘ডেমন হান্টার্স’ সিনেমাতে দিয়ে ‘গোল্ডেন’ গান দিয়ে বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছেন কে-পপ সংগীতশিল্পী ইজে। আর এই গান দিয়ে অস্কার জয় করেন তিনি। এবার ব্যক্তিজীবনে নতুন অধ্যায় শুরু করলেন এই কে-পপ তারকা।

দীর্ঘদিনের প্রেমিক সম্পর্কে থাকা স্যাম কিমকে বিয়ে করেছেন তিনি। সম্প্রতি দক্ষিণ কোরিয়ার সিউলে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় তাদের।

বিখ্যাত ফ্যাশন ও লাইফস্টাইল সংবাদ মাধ্যম ‘ভগ’-এর প্রতিবেদনে বলা হয়, ইজের কাছে বিয়ের স্থানটি ছিল স্মৃতিতে ভরা। সে স্থানে ছোটবেলা থেকে তার দাদা-দাদির কাছে থাকতেন। শৈশবের অনেকটা সময় সেখানে বাগানে ঘুরে এবং বাড়ির পেছনের পাহাড়ে দাদীর সঙ্গে হাঁটাহাঁটি করে কাটিয়েছেন তিনি।

এই তারকার বিয়ের সাজেও ছিল কোরিয়ার ঐতিহ্যবাহী বিয়ের পোশাক। এ পোশাকগুলোকে বলা হয় হানবক; এতে সেজেছেন ইজে ও তার স্বামী স্যাম কিম। কনের পরনে ছিল সবুজ ও সোনালি রঙের কারুকাজ করা হানবক, যার সঙ্গে মানানসই গাঢ় লাল রঙের লম্বা, ঘেরওয়ালা স্কার্ট। পোশাকটির ওপরের অংশটি ‘ডাঙ্গুই’ নামে পরিচিত ঐতিহ্যবাহী জ্যাকেটধর্মী পোশাক, আর স্কার্টটির নাম ‘চিমা’।

জ্যাকেটজুড়ে সোনালি নকশার পাশাপাশি বুকের মাঝখানে রয়েছে ড্রাগনের প্রতিকৃতি। চুলে ঐতিহ্যবাহী অলংকারও সাজকে দিয়েছে বিশেষ মাত্রা।

২০১৭ সালে কাজের সূত্রে ধরে গায়িকা ইজে সংগীত প্রযোজক স্যামের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান। ২০২৩ সালে বাগদান হলেও ব্যক্তিগত সম্পর্কের নানা দিক আড়ালেই রেখেছিলেন তারা। পরে ২০২৬ সালের জানুয়ারিতে ইনস্টাগ্রামে কিছু ছবি প্রকাশের মাধ্যমে বাগদানের খবর জানান ইজে।