এই পূজার ছুটিতে আমরা খুলনা গিয়েছিলাম। ১৭ অক্টোবর, শনিবার, ঢাকা থেকে ট্রেনে খুলনা পৌঁছাই। খুলনাতে ভ্রমণের প্রথম দিনে আমরা রূপসা নদীর তীরে চরের হাটে ঘুরতে যাই। পরের দিন ১৯ অক্টোবর, সোমবার আমরা আভা সেন্টার পরিদর্শনে হরিণ, ঘুঘু, কবুতর, খরগোশ, বাজ রিকা পাখি দেখতে পাই। এর পরের দিনে আমরা বাগেরহাটে ঐতিহাসিক ষাট গম্বুজ ও খান জাহান আলীর মাজার দেখতে যাই। ২২ তারিখ বুধবার আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি ও নানাবাড়ি খুলনার ফুলতলা উপজেলার দক্ষিণ ডিহিতে যাই।
পূজার স্কুল ছুটির এ সময় আমি মা-বাবা, আর ছোট বোন ইচ্ছের সঙ্গে পুরো সময়টাই খুলনাতে অনেক আনন্দে কাটিয়েছি। এ সময়ে নিউ মার্কেট, হাদিস পার্ক, লঞ্চঘাটসহ খুলনার সব দর্শনীয় স্থান ঘুরে দেখার পাশাপাশি একেক দিন একেক রেস্টুরেন্টে অনেক মজার মজার খাবার খেয়েছি।